বিদেশ

বাজারে ঢুকে আচমকাই গুলি ! বন্দুকবাজের গুলিতে শেষ ৫

বাজারে ঢুকে , আচমকাই একের পর এক গুলি ! আনুমানিক মৃত্যু ৫ জনের । ঘটনা থাইল্যান্ডের ব্যাংককের । ফুড মার্কেটে ঢুকে হামলা চালায় এক বন্দুকবাজ । তাতেই মৃত্যু হয় চার নিরাপত্তারক্ষী সহ এক মহিলার । সূত্রের খবর , পাঁচজনকে এলোপাথাড়ি খুন করার পর , নিজেও মাথায় গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত বন্দুকবাজ ।

আচমকাই কেন ওই বন্দুকবাজ , বাজারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় , সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ । ব্যাংককের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্তের সংঘর্ষের সঙ্গে , এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা , তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.