কেন্দ্র-রাজ্যের সম্পর্কে চির ধরছে। তার জন্য দায়ী কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার। এই ইস্যুকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের নোটিশ দেওয়ার ভাবনা রাজ্যসভায়। উক্ত বিষয়ে আলোচনা শেষ অবধি হবে কিনা সেই নিয়ে অবশ্য সংশয় বর্তমান। আগামী ১৩ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। সংশ্লিষ্ট অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে চান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বিশেষভাবে উল্লেখ্য, তৃণমূল এলআইসি, এসবিআই এবং আদানি গোষ্ঠীর কথা তুলে ধরতে চলেছে সংসদের অধিবেশনে। এমনটাই গতকাল ইঙ্গিতে বোঝান রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর কথায়, যা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে।
অপরক্ষেত্রে, ইতিমধ্যেই ৯টি বিরোধী নেতা-নেত্রীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি, আয়করকে অপব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। সেই ইস্যুতে সরব হতে বলা হয়েছে সাংসদদের, এমনটাই সূত্রের খবর।







