হাওড়া শিবপুরে বিক্রম বিহার আবাসনের ই ব্লকে দীপক জইনের বাড়ীতে সাত সকাল ইডির আধিকারিকরা হানা দেন। মূলত ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরুপের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ইডি অভিযান।
সংবাদ মাধ্যমে সেক্রেটারি অনিল শর্মার সাথে কথা বলার সময় জানা যায়, হাওড়া শিবপুরে দীপক জইন প্রায় ২০ বছর ধরে রয়েছেন। তিনি খুব ভালো মানুষ ‘ভেরি ডাউন টু আর্থ ‘। ওনার মধ্যে কোন সাসপিসিয়াস কিছু লক্ষ্যে করা যায়নি। সংবাদ মাধ্যমে অনিল কে প্রশ্ন করা হয়, ইডি আধিকারিকরা যে সকাল সকাল আবাসনে এসেছেন এটা কী মেনে নিতে পারছেন? প্রতিউত্তরে তিনি বলেন, এটা একটা নরমাল ব্যাপার । এটা হতেই পারে। দেখুন কম্পানির মধ্যে কেউ ডিরেক্টর বা কেউ পোস্টের ডেজিগনেশনে হতেই পারে। এর মধ্যে কোন সাসপিসিয়াস কিছু নেই, এটা কোন বড় কথা নয়।







