জেলা

নির্বাচনের আগে আবারো বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, চাঞ্চল্য রেজিনগরে

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর এদিন রাতে হঠাৎ করে ওই এলাকার একটি বাড়িতে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা, আতঙ্কিত গ্রামবাসীরা। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে। কি কারনে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.