কলকাতাস্বাস্থ্য

রূপান্তরকামীদের ডাকে সাড়া দিল হেলথ ক্লাব

রূপান্তরিত লিঙ্গ বলতে আন্তঃলিঙ্গ ব্যক্তিবর্গকেও বোঝানো হয়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রোমোজোমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি, যাদের জন্মপরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়। তাঁরাও চায় সাধারণ মানুষের মত জীবনযাপন করতে মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু সরকার তাদের পাশে থাকলেও সাধারণ মানুষকে খুব একটা দেখা যায়না তাঁদের পাশে থাকতে। কিন্তু কিছু ব্যতিক্রমী চরিত্র আজও বিদ্যমান। রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শিবতলা প্রাঙ্গণে রূপান্তরকামী জয়শ্রী হাজারি ডাকে সাড়া দিলেন হেলথ ক্লাবের কর্ণধার সোমা মুখার্জি। তাঁর উদ্যোগে আজ ২৫০ জন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এর পাশাপাশি জড়ায়ু ক্যান্সার নিয়েও আগত মানুষজনকে সতর্ক বার্তা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.