আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে গরম নিয়ে নানান সতর্কতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গ পুড়ছে চরা রোদের ঝলসানিতে।
তবে সেই তুলনায় চৈত্রের শেষ প্রান্তে এসে জলপাইগুড়ির মরসুম অনেকটাই শীতল।
তবে ব্যাপক বনাঞ্চল ধংসের পর উত্তরবঙ্গবাসীদের কাছে এই তাপমাত্রাও আজ অসহনীয়।
আর এর ফলেই পথ চলা কর্মব্যাস্ত নাগরিকদের মাথায় ধরা ছাতা , কেউবা আবার শরীরে জলের চাহিদা যোগান দিতে ভিড় করেছেন পথের ধারে বিক্রীত তরমুজ ফেরিওয়ালার পাসে।
পাশাপাশি শীতল পানীয় এবং আইস ক্রিমের চাহিদাও উর্ধমুখী বলে জানালেন বিক্রেতা।







