বিশ্ব

হরমুজে বাড়ছে যুদ্ধের আঁচ, ভারতগামী এলএনজি জাহাজে ড্রোন হামলায় চাঞ্চল্য

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের দাফন সম্পূর্ণ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা চরমে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে জানিয়েছিলেন, শেষকৃত্য চলাকালীন সংঘর্ষবিরতি বজায় রাখা হবে। তবে সেই অবস্থান থেকে সরে এসে ইরানের বিভিন্ন স্থানে ফের হামলা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক মহলে দাবি উঠেছে।

এই পরিস্থিতির মধ্যেই বুধবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ভারতগামী একটি এলএনজি-বাহী জাহাজ ড্রোন হামলার মুখে পড়ে। কাতার থেকে গুজরাতের উদ্দেশে রওনা হওয়া জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাহাজে থাকা ২৯ জন নাবিকের মধ্যে চারজন ভারতীয় রয়েছেন। স্বস্তির খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

হামলার জন্য কে দায়ী, তা এখনও স্পষ্ট নয়। ইরান, আমেরিকা বা তাদের কোনও মিত্র—কেউই দায় স্বীকার করেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইরান-আমেরিকা সংঘাত শুরু হওয়ার পর এটি হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজের ওপর চতুর্থ হামলা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ইরান জানিয়েছিল, বন্ধুপ্রতিম দেশগুলির জাহাজ চলাচলে তারা বাধা দেবে না এবং সেই তালিকায় ভারতের নামও ছিল। তবুও সাম্প্রতিক এই হামলার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.