নিজস্ব সংবাদদাতা : রাজ্যে আজ শুরু হল ভোটগননা। কড়া নিরপত্তায় চলছে ভোট গননা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গননা। প্রথমে পোষ্টাল ভোট, তারপর গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অবশেষে জেলা পরিষদের গননা চলবে। প্রতিটি স্তরে ২টি রাউন্ড, সর্বমোট ৬রাউন্ডে এই গননা হবে। কোথাও কোথাও এই রাউন্ড বাড়তে পারে বলে এমনটাই নির্বাচন কমিশন সুত্রে খবর। রাজ্যের ৩৩৯টি গননা কেন্দ্রে ভোট গননা চলছে।
যদিও ১০টার পর বিভিন্ন গননা কেন্দ্র থেকে পঞ্চায়েত স্তরের ফলাফল বেরিয়ে আসছে। ভোট গননাকে কেন্দ্র করে গননা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। প্রতিটি গননাকেন্দ্রে ১কোম্পানী করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশান।
কমিশন সুত্রে একগুচ্ছ নির্দেশ জারী করেছিলেন নির্বাচন কমিশান। পঞ্চায়েত স্তরের ফলাফল ঘোষনা করবে উক্ত গননা কেন্দ্রের কাউন্টিং অফিসার। এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল ঘোষনা করবে উক্ত ব্লকের বিডিও। গননাকে কেন্দ্র করে কোথাও অশান্তি যাতে না হয় তার জন্য সজাগ দৃষ্টি রেখেছেন নির্বাচন কমিশান। গননাকেন্দ্রের পাশে ভীড় বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকরা।







