নিজস্ব সংবাদদাতা : সামনেই ধূপগুড়িতে উপনির্বাচন আর তার আগে তৃণমূলের দলীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ধূপগুড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বামনী ব্রিজ এলাকায় স্থানীয় বাসিন্দা সৌমেন দেবনাথ ব্রিজ এলাকায় ফুটপাথে একটি দোকান করতেন। গতকাল তার দোকানে তৃণমূলের দলীয় পতাকা লাগান, রাতের অন্ধকারে বিজেপির বেশ কিছু দুষ্কৃতী এসে পর পর দুটি দোকান ভাঙচুর করে। পাশপাশি দলীয় পতাকা ছিড়ে রাস্তার উপর ফেলে দেয়।
অভিযোগ, সন্ধ্যে হলেই ওই এলাকায় মাঝেমধ্যে মদ্যপ অবস্থায় বেশ কিছু যুবক ঘোরাঘুরি করে। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যান সেই সুযোগে দোকান ভাঙচুর করার পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা ছিড়ে ফেলে বলে অভিযোগ।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি টাউন মন্ডল সভাপতি ইভান দাস, এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি পরিষ্কার বলে দেন বিজেপির দালাল ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে ঘটনাটি খতিয়ে দেখেন।







