বিনোদন

চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের ৩ মাসের জেল, দিল্লি হাইকোর্টের বড় নির্দেশ

বলিউড অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আদালত একই সঙ্গে অভিযোগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে।

আদালতের রায় অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে রাজপাল যাদবকে। পাশাপাশি প্রতিটি মামলায় আরও ১ কোটি ৪ লক্ষ টাকা এবং রাজ্যকে ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই মামলায় অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায় অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ৫ কোটি ৫১ লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে তাঁকে।

দিল্লি হাইকোর্টের এই রায়ের জেরে রাজপাল যাদব ও তাঁর স্ত্রী আইনি চাপে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজপাল যাদব বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, রাজপাল যাদব বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা। ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ভুলাইয়া ৩’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। তবে এবার অভিনয়ের জন্য নয়, আইনি জটিলতার কারণেই তিনি শিরোনামে উঠে এলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.