নিজস্ব সংবাদদাতা: আজ তৃণমূলের নবজোয়ার যাত্রার শেষ দিন। আর এই দিনে এক মঞ্চে সামিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে একযোগে সিপিএম ও বিজেপীকে আক্রমন করেন মমতা। তিনি বলেন ‘তৃনমূলে পরিবারতন্ত্র বলে কিছু নেই। অভিষেক ২ বছর বয়স থেকেই রাজনীতিটা করে’। পঁয়ত্রিশ বছরের বাম জামানার নারকীয় সন্ত্রাসের কথা তুলে ধরেন। এবং এই নবজোয়ারের শেষ দিনে অভিষেককে একটি পুরোনো দিনের ছবিও উপহার দেন।
তিনি বলেন ‘তৃণমূল জিতলে জনমুখী প্রকল্প চালু থাকবে, নইলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না’, নামখানায় তৃণমূলের নবজোয়ার সভা থেকে রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







