রাজ্য

এবার নিজেই সুখবর দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

বরানগরের বিধানসভার উপনির্বাচনের আগে থেকেই ক্রমাগত বিরোধী প্রার্থীদের কটুক্তির মুখে পরেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধীদের কথা কারো সাথে ধুলিস্যাৎ হয়ে যায় নির্বাচনের ফলাফলে। তারপর থেকে বরানগরে কার্যত দিনরাত করে রয়েছেন তারকা বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এবার নিজেই সাংবাদিক বিবৃতিতে সুখবর জানালেন বরানগরের তারকা বিধায়ক।

নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই যেকোনো সমস্যা হলে মানুষের পাশে সর্বত্র দাঁড়িয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগেই কিউআর কোড এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা বিধায়ক। এরপর বিধায়ক হিসেবে নেওয়া নিয়ে প্রচুর জল্পনা চলে। তারপর থেকে কোথাও আগুন ধরুক কিংবা নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে কারোর বাড়ি ভেঙে পরুক, সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন তিনি। ভোটের আগে বিরোধীরা আক্রমণ করেছিল তিনি অভিনেত্রী বলে বরানগরের বাসিন্দারা দরকারের সময় তাকে পাবে না। তবে সেই কথা কে ভুল প্রমাণিত করেছেন সায়ন্তিকা ব্যানার্জি। এসব কিছুর মধ্যেই বিধায়ক স্বয়ং নিজেই একটি সাংবাদিক বিবৃতিতে সকলকে সুখবর দিলেন।

এপ্রসঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
“একটা সুখবর আছে সকলেরর জন্যে

– বিধান সভার অধিবেশন চলা কালীন আমি ডানলপ ফুটব্রিজ নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম
– ⁠একটু আগে চেয়ারম্যান আমায় জানালেন যে আগামী কাল দুপুর ৩ টের সময় pwd এর থেকে তার ইন্সপেকশনে আসবেন ।
– ⁠আশা করি অতি শীঘ্রই এই ফুটব্রিজ নির্মানের কাজ শুরু হবী এবং বরানগরের বহু মানুষ উপকৃত হবে ।
– ⁠আমি মা মাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত গুরুত্ব ও তৎপরতার সাথে এই প্রস্তাব টি কে গ্রহণ করার জন্যে ।

জয় বাংলা”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.