হিন্দি টেলিভিশনের জনপ্রিয় চরিত্র শিবায় সুখবর ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। সমাজমাধ্যমে দ্বিতীয়বার বাবা হওয়ার খবর দিলেন নকুল মেহতা।
২০১২ সালে তিনি জানকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। এরপর ২০২১ এ প্রথমবার পিতৃত্বের স্বাদ অনুভব করেন। এবার তাদের প্রথম সন্তান সুফি কে সঙ্গে নিয়ে মাতৃত্ব কালীন ফটোশুট করেন ও তা সামাজিক মাধ্যমে পোস্ট করে সুখবর দেন।
এই খুশির মুহূর্ত সামনে আসতেই ভক্তদের কাছে শুভেচ্ছায় ভাসছেন তারা। বেবি বাম্পের ছবি পোস্ট করে নকুল মেহতা-জানকী পারেখ মেহতা লিখেছেন, ‘আমাদের পুত্রসন্তান নতুন দায়িত্ব নিতে প্রস্তুত। সকলের আশীর্বাদ কাম্য। আমরা পুনরায় সন্তানসুখ লাভ করতে চলেছি।’
এই খবরে গোটা ইন্ডাস্ট্রি খুশি। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছে দিয়া মির্জা, অদিতি শর্মা সহ আরও অনেকেই।







