শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর দিশেহারা অবস্থা প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের। রুজি রুটি হারিয়ে তারা প্রায় পথে বসার মত অবস্থায় এসে দাঁড়িয়েছে। তাই এবার এক ইতিহাসের শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেন। যা দেখে শিউরে ওঠে পরিবার।
বর্তমানে রাজ্যের জেলায় জেলায় কান পাতলে চারিদিকে শোনা যাচ্ছে চাকরি হারাদের হাহাকার। সেরকমই চাকরি হারিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের রায় বাগিনি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং। এই চাকরি হারানোর খবর ছড়িয়ে পরতেই পাওনাদারদের দৌরাত্ম শুরু হয়। দিনের পর দিন ধার মেটানোর চাপ সৃষ্টি করতে থাকে তারা। রীতিমতো সেই চাপ সহ্য করতে না পেরে নোট লিখে আত্মহত্যার চেষ্টা করে ওই চাকরিহারা শিক্ষিকা।
পাশাপাশি সেই নোটে তিনি স্পষ্ট করেন তার বিবাহ বিচ্ছেদের বিষয়। এমনকি তিনি প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার মনের মানুষ খুঁজে পেয়েছিলেন। সেই জীবনে আশা নতুন মনের মানুষ ও তার বাবা-মাকে নিয়ে জীবনটাকে নতুন করে আবারও গুছিয়ে নিয়েছিলেন ওই শিক্ষিকা। তবে এই চারটি হারানোর খবরে যেন মাথায় আকাশ ভেঙে পরলো তার। সেই কারণে শেষমেষ আত্মীয়তার পথ বেছে নেয় এই শিক্ষা কর্মী। তবে শেষ মুহূর্তে কোনরকমে পরিবারের সদস্যরা বাঁচিয়ে নেয় তাকে। এরপর তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতির স্থিতিশীল। এই ঘটনার পরে শিহরিত হয়ে রয়েছে শিক্ষিকার পরিবারের সদস্যরা।







