খেলাধুলা

ওয়াংখেড়েতে গুজরাট ম্যাচে রানের বন্যার আশঙ্খা, প্লে-অফের দোরগোড়ায় দূর্বার মুম্বাই

মঙ্গলবার ওয়াংখেড়ের আলোয় আবার এক উত্তপ্ত সন্ধ্যার অপেক্ষা। আইপিএলের গুরুত্বপূর্ণ এই পর্বে প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে টানা ছ’টি ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মুম্বাই ইন্ডিয়ান্স। সামনে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। মঙ্গলবারের ম্যাচটি হতে চলেছে এক দিকে শক্তিশালী ব্যাটিং লাইন-আপের প্রতাপ, অন্য দিকে ধাক্কা খাওয়া বোলিং ইউনিটের লড়াই।

এই ম্যাচটি যে হাই-স্কোরিং হবে, তার ইঙ্গিত আগেই দিয়েছেন মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। ম্যাচ হবে সেই একই পিচে, যেখানে বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’দল মিলিয়ে উঠেছিল ৪০০-র বেশি রান। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ফিরে পেয়েছেন পুরনো ছন্দ। মিডল অর্ডারে স্থিতি, ওপেনিংয়ে আক্রমণ—সব মিলে শক্ত ভিত গড়ে তুলেছে মুম্বাই। বোলিংয়েও বুমরাহর নেতৃত্বে চাহার, বোল্ট এবং অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া সমান কার্যকর।

তবে গুজরাটও সহজ প্রতিপক্ষ নয়। দলের নেতৃত্বে শুবমন গিল এখনও পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়েছেন। সঙ্গী হয়েছেন সাই সুদর্শন ও জস বাটলার। তবে মুম্বাইয়ের আগুনঝরা পেস আক্রমণের মুখে তাঁদের ব্যাটিং কতটা দাঁড়াতে পারে, সেটাই দেখার। বড় মাথাব্যথা গুজরাট শিবিরে—রশিদ খানের ধারাবাহিকতা নিয়ে। আফগান লেগস্পিনার এখনও নিজের ছায়া হয়েই ঘুরে বেড়াচ্ছেন।

তবে স্বস্তি দিচ্ছে কাগিসো রাবাডার প্রত্যাবর্তন। সাসপেনশন কাটিয়ে দলে ফেরায় গুজরাটের বোলিং আক্রমণে ফের আশার আলো। এই ম্যাচ যে শুধু দুই দলের কৌশলের লড়াই নয়, বরং ভবিষ্যতের ছকও নির্ধারণ করে দিতে পারে—সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ওয়াংখেড়েতে মঙ্গলবার আরও এক ক্রিকেট উৎসবের প্রতিশ্রুতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.