রাজনীতিরাজ্য

শুভেন্দুর উল্টো সুর সুকান্তর গলায় ! নির্বাচনের পূর্বে কি হতে চলেছে রাজ্য বিজেপির সমীকরণ ?

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন । ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে , এবারের বিধানসভা নির্বাচনে মেইন ফ্যাক্টর হবে সংখ্যালঘু ভোট । তাই শাসক বা বিরোধী , কোন রাজনৈতিক দল কেমন স্ট্র্যাটেজি গ্রহণ করবে , তা নিয়েই বর্তমানে তুঙ্গে রাজনৈতিক চর্চা । তবে সূত্রের খবর , গেরুয়া শিবিরের অন্দরে চলছে অন্য সমীকরণ ।

একে অপরের থেকে ভিন্ন সুর শোনা গেলো , বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার গলায় । এদিন নতুন রাজ্য সভাপতির মতোই বহুত্ববাদের পক্ষে সওয়াল করেন সুকান্ত মজুমদার । সুকান্ত মজুমদারের কথায় , “সবকা সাথ, সবকা বিকাশেই আমরা বিশ্বাসী। যাঁরা আমাদের ভোট দেন না দেন, কোনও অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাঁদের কাছে পৌঁছবেই। নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য।”

বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার আগে , ঠিক একই সুর শোনা গিয়েছিল শমীক ভট্টাচার্যের গলায়ও । শমীক বলেছিলেন , “বিজেপির লড়াই কোনও সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, তবে আমরা লড়াই করছি, তাদের বিরুদ্ধে, যাদের বাড়ির ছেলেরা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। ঘুরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করল? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দুূরে থাকছেন, যদি বিজেপিকে অচ্ছুত মনে করেন, ভোট দেবেন না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত?”

অপরদিকে আবার শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছিল , “সংখ্যালঘুরা যে আমাকে ভোট দেননি, সেটা কঠিন বাস্তব। ১ লক্ষ ১০ হাজার ভোটের মধ্যে ১ লক্ষ ৯ হাজার ৬০০ হিন্দুর ভোট পেয়েছি। আমি যে অন্যদের ভোট চাই না, তাই নয়। পাই না, এটাই কঠিন বাস্তব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.