রাজ্য

১০০ দিনের কাজের বকেয়ায় ফের দুর্নীতি? অনুসন্ধানে কেন্দ্রীয় প্রতিনিধি দল, ‘ওরা পকেটমার’, পাল্টা মন্তব্যে মমতা

রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। প্রাপ্য নগদের দাবিতে সরব রাজ্যে শাসকদলের সাংসদরা। তাও কেন্দ্রর তরফ থেকে কোনও উত্তর মেলেনি। এহেন আবহেই ফের একবার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার গরমিলের খোঁজে পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের তরফে পঞ্চায়েত দফতরকে লেখা চিঠিতে বলা হয়, তৃণমূল সরকারের আমলে ১০০ দিনের কাজের প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রচুর গরমিলের অভিযোগ উঠেছে। তার অনুসন্ধানেই বাংলায় আসছে প্রতিনিধি কেন্দ্রীয় দল।

অন্যদিকে, এই কেন্দ্রীয় দলের পরিদর্শন ঘিরে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘ওঁরা পকেটমার। মানুষের পকেট কাটে। এর আগে ১০৭টি দল এসেছে। আরও দল আসুক। এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতে আসে। ও করেগা, হাম লড়েগা।’

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে প্রায় তিন হাজার ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা পাঠানোর কথা জানানোর পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিজেপি এই টাকার উৎস নিয়ে একাধিক প্রশ্নও তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.