নিজস্ব সংবাদদাতা : রাজ্য জুড়ে ডেঙ্গীর আতংক। ইতিমধ্যে শহর কলকাতায় মারাও গিয়েছেন কয়েকজন। উদ্বিগ্ন প্রশাসন। ডেঙ্গী নিয়ে সচেতনতা মূলক প্রচার করছে রাজ্য সরকার। এবার ডেঙ্গী নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো ছাত্রছাত্রীরা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের, ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পবিত্র গৌরীর প্রচেষ্টায়, বিদ্যালয়ের এন এস এস বিভাগের উদ্দোগে বিদ্যালয়ের পার্শবর্তী মালিগ্রাম সহ একাধিক গ্রামে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক প্রচারের সাথে, এলাকা পরিষ্কার করে ব্লিচিং ছড়ায়। প্লাষ্টিক মুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়ার পাশাপাশি বাজারের যত্রতত্র ফেলে দেওয়া প্লাষ্টিক কুড়িয়ে পরিষ্কার করে। এই সচেতনতামূলক প্রচারে ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ, শিক্ষক কনক দাস, সহদেব অধিকারি, অভিষেক দাস গজেন্দ্র মহাপাত্র, বিষ্ণেন্দু শেখর মান্না। বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি সমাজ গঠনে সমাজ সচেতনতায় ছাত্রছাত্রীদের যে এক বিশেষ ভূমিকা আছে তা এই কর্মসূচীর মধ্য দিয়ে তুলে ধরেন।
Read Next
November 15, 2026
সকালে খেজুর ও গুড় খাওয়ার অভ্যাস, শরীরের জন্য কতটা উপকারী?
November 14, 2026
পরিবারে কিডনির রোগের ইতিহাস? অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে বংশগত পিকেডি, কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
November 13, 2026
একবার ডেঙ্গি হয়েছিল বলে নিশ্চিন্ত? দ্বিতীয়বার সংক্রমণেই বাড়তে পারে প্রাণের ঝুঁকি! জ্বর কমার পর কোন ৬ লক্ষণে সতর্ক হবেন?
November 12, 2026
বারবার পেটব্যথা মানেই কি গ্যাস? ওষুধ খেয়েও কমছে না যন্ত্রণা, লুকিয়ে থাকতে পারে গুরুতর রোগ!
November 11, 2026
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় জোর, ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের উদ্যোগ রাজ্যের! অস্থায়ীভাবে কাজে নেওয়া হবে ডাক্তার-নার্স
November 10, 2026
কাশি কিছুতেই সারছে না? অবহেলা নয়, অ্যাজমার আগাম সংকেত হতে পারে এই ৮ লক্ষণ
Related Articles
Check Also
Close







