শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। তাকে সিবিআইয়ের হাতে তুলে দিতেই হবে, কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।
মনু সিংভি বলেন, শেখ শাহজাহানকে এখনও সিবিআইয়ের কাছে হস্তান্তর প্রক্রিয়া না হওয়ায় কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালত অবমাননার আর্জি জানানো হতে পারে। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট এতে মাথা ঘামাবে না।
জানা যায়, সিআইডি শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি। কিন্তু কারণটা কী? জানানো হয়, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তারপরই এদিন আর তাকে হস্তান্তর করা হয়নি। এমনকি দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে।






