রাজ্য

যৌথ উদ্যোগ পূর্বরেল ও মেট্রো কর্তৃপক্ষের, যাতায়াত হবে আরো আরামদায়ক

বনগাঁ লোকাল ও হাসনাবাদ লোকালের যাত্রীদের জন্য সুখবর ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দমদম ক্যান্টনমেন্টে যাতায়াতে নতুন যোগাযোগ হাব গড়ে তুলবেন পূর্বরেল ও মেট্রোরেল। বারাসাত, বনগাঁ, হাবড়া সহ হাসনাবাদের যাত্রীরাও এই পরিষেবাতে উপকৃত হবেন ।

ইতিমধ্যেই ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত একটি ট্রেন চালু করা হয়েছে । যা সন্ধ্যে ৬.০৭টায় ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত যাতায়াত করে , যার মাধ্যমে যাত্রিরা শিয়ালদা, দমদমের ঠাসা ভিড় থেকে কিছুটা হলেও রেহাই পায়। এবং আজ অর্থাৎ ৪ ডিসেম্বর থেকে নতুন একটি EMU বনগাঁ লোকাল চালু হচ্ছে , যা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সন্ধ্যায় ৮.০৫ সময়ে। পাশাপাশি হাসনাবাদ থেকে বারাসাত লোকালের ট্রেন বাড়িয়ে আনা হয়েছে দমদম ক্যান্টমেন্ট পর্যন্ত।

রেল ও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে , যাত্রীদের ভিড় সামলাতে এই পদক্ষেপ । ইতিমধ্যেই মেট্রোর কাজও শুরু হয়েছে। ট্রেন ও মেট্রোর যৌথ যোগাযোগ পরিষেবার মাধ্যমে উপকৃত হবে না হাজার হাজার যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.