দেশ

ভোটকর্মীদের জন্য কমিশনের বড় সুখবর, ২০২৬ নির্বাচনের আগে ভাতা ও পারিশ্রমিকে বড়সড় বৃদ্ধি

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোট পরিচালনায় যুক্ত সকল কর্মীর পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা করেছে। ২০১৪-১৬ সালের পর এটাই প্রথম এত বড় সংশোধন, যা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী— সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কমিশনের বক্তব্য, ভোটের দিন দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয় এই কর্মীদের। তাঁদের শ্রম ও দায়িত্বের মর্যাদা দিতেই নতুন হারে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার: দৈনিক ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা, অথবা এককালীন ২০০০ টাকা।

পোলিং অফিসার: দৈনিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা, বা এককালীন ১৬০০ টাকা।

কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: দৈনিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা, বা এককালীন ১৩৫০ টাকা।

চতুর্থ শ্রেণির কর্মী: দৈনিক ২০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা, বা এককালীন ১৪০০ টাকা।

কল সেন্টার/কন্ট্রোল রুম কর্মী: এককালীন ১০০০ টাকা।
ভিডিও, অ্যাকাউন্টিং, মিডিয়া মনিটরিং,

ফ্লাইং স্কোয়াড:শ্রেণি I/II: ১২০০ টাকা → ৩০০০ টাকা
শ্রেণি III: ১০০০ টাকা → ২০০০ টাকা

মাইক্রো অবজার্ভার: ১০০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকা।

নির্বাচন ও গণনার দায়িত্বে থাকা পুলিশ, হোমগার্ড, এনসিসি ক্যাডেটসহ অন্যান্যদের দৈনিক খাবার ভাতা ১৫০ টাকা থেকে সরাসরি ৫০০ টাকায় উন্নীত করা হয়েছে।

CAPF সদস্যদের ক্ষেত্রেও বড়সড় বৃদ্ধি হয়েছে। গেজেটেড অফিসারদের জন্য ১৫ দিনের মধ্যে ভাতা ২৫০০ থেকে বেড়ে ৪০০০ টাকা, আর ১৫ দিনের বেশি দায়িত্বে থাকলে প্রতি সপ্তাহে ২০০০ টাকা। অন্যান্য অফিসার, ইনস্পেক্টর ও কনস্টেবলদের ক্ষেত্রেও অনুরূপ বৃদ্ধি হয়েছে।

এছাড়া, সেক্টর অফিসার ও সহকারী ব্যয় নিরীক্ষকদের পূর্ণকালীন দায়িত্বে থাকলে ভাতা ৭৫০০ টাকা থেকে বেড়ে ১০,০০০ টাকা হয়েছে।

কমিশনের দাবি, গণতন্ত্রের মেরুদণ্ড এই কর্মীরাই, তাই তাঁদের প্রাপ্য সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.