চাকরি

রাজ্য প্রশাসনে বড় রদবদল, একসঙ্গে বদলি WBCS অফিসার ও পুলিশের বহু আধিকারিক

রাজ্য প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। সোমবার গভীর রাতে জারি হওয়া বিজ্ঞপ্তিতে ৩৬ জন WBCS আধিকারিককে বিভিন্ন নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট সকল আধিকারিককে দ্রুত তাঁদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

একই সঙ্গে রাজ্য পুলিশের ৩১ জন ইন্সপেক্টরেরও বদলির নির্দেশ জারি হয়েছে। এছাড়া রাজ্যের আটটি মহিলা থানার আইসিকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনিক স্তরে অর্থ দফতর ও পরিবহন দফতরের বিশেষ সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। মালদহ, বালুরঘাট-সহ একাধিক মহকুমায় এসডিও পদে রদবদল হয়েছে। পাশাপাশি ডিএম ও এডিএম স্তরেও একাধিক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজ্য পুলিশের বিভিন্ন শাখায়ও নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। CID, STF, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং ভিজিল্যান্স কমিশনে একাধিক আধিকারিককে নতুন পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, হাওড়া, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর ও বারুইপুরের মহিলা থানাগুলিতে নতুন ইনচার্জ নিয়োগ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.