অফবিট

নেপালি কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন !

নিজস্ব সংবাদদাতা: নেপালি কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল । আজ এই বিখ্যাত কবিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার । এছাড়াও শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি শোভা সুববা এবং পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা। মেয়র জানান ভানুভক্তের জীবনী নেপালিদের কাছে কাব্যের মতন। তারা তাকে আদর্শ মনে করেই এগিয়ে যান পরবর্তী জীবনের পথে। তার লেখা এবং তার রচনায় নেপালিদের জন্য একটা আলাদা পরিচিতি আছে। এদিন এই কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ি পুরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মীরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.