খেলাধুলা

ম্যাচ ড্র করেও,শীর্ষে মহমেডান

জয়ের হ‌্যাটট্রিকের সুযোগ ছিল । কিন্তু ডেকান এফসি-র সঙ্গে ১-১ ড্র করে সন্তুষ্ট থাকতে হল মহমেডান শিবিরকে। বৃহস্পতিবারের ম‌্যাচ থেকে এক পয়েন্ট পেলেও ৩৫ পয়েন্ট ১৬ ম‌্যাচে নিয়ে শীর্ষেই রইল মহমেডান। ডেকান ৩৩ পয়েন্ট ১৬ ম‌্যাচে নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ।

ডেভিড কাস্তানেদা শুরুতেই ৪ মিনিটে কর্নার থেকে ডেকানকে এগিয়ে দেন ।

কাস্তানেদা মহমেডানের বিরুদ্ধে সবগুলি খেলাতেই গোল পেয়েছেন । ভানলালজ়ুইডিকা বাঁ দিক থেকে ৭ মিনিটেই বিকাশ সিংহের ক্রস থেকে হেড দিলেও গোলে রাখতে পারেননি ।

ডেভিড লাললানসাঙ্গারা দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফেরেন । রেফারি পেনাল্টি দেননি ৪৭ মিনিটে ডেকানের বক্সের মধ‌্যে হাতে বল লাগলেও । মহমেডান মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাতে থাকে । চের্নিশভের ছেলেরা ৮৪ মিনিটে গোলের দেখা পান । কজলভের পাস থেকে বল পান পরিবর্ত হিসেবে নামা মহম্মদ জসিম। ডি-বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ে নেওয়া তীব্র গতির মাটি ঘেঁষা শট গোলে ঢুকে যায়। গোলের সংখ্যা পরে আর বাড়েনি।

কোচ চের্নিশভ ম‌্যাচের পরে বলেন, ‘ আমরা দারুণ খেলেছি ড্র করলেও । আমরাই খেলা নিয়ন্ত্রণ করেছি। শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত‌্যাবর্তন ঘটিয়েছি। দলের ছেলেদের খেলায় আমি খুশি।’

গোকুলম কেরলকে আই লিগের অন‌্য ম‌্যাচে নামধারী এফসি ২-১ হারিয়েছে । হরমনপ্রীত সিং খেলার তিন মিনিটে গোল করে নামধারীকে এগিয়ে দেন । ৮৩ মিনিটে সৌরভ ১-১ করেন । দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নামধারীর হয়ে জয়সূচক গোল করেন আকাশদীপ সিং। ৩২ পয়েন্ট ১৭ ম‌্যাচে নিয়ে তৃতীয় স্থানে রইল গোকুলম কেরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.