বরাহনগর বিধানসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে মাঝ রাতে রামকৃষ্ণ পূরমে ট্রান্সফর্মার পুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সারাদিনের নির্বাচনী প্রচারের ধকলকে উপেক্ষা করে দুর্ঘটনাস্থলে পৌঁছয় আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তারকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ প্রশাসন। প্রার্থী সায়ন্তিকার হস্তক্ষেপে, প্রশাসন, দমকল, স্থানীয় নেতৃত্ব সহ এলাকাবাসীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এত রাতে একজন তারকা প্রার্থীর এইভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছনয় খুশি স্থানীয় নেতৃত্ব থেকে এলাকাবাসী।







