আইএস এল শুরু হতে না হতেই হিজাজি মাহেরকে ক্লাবে খেলার জন্য সই করিয়ে অনেকটা নিশ্চিন্ত ইস্টবেঙ্গল। তিনি বলেন এত বড়ো এক ঐতিহাসিক ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই ক্লাবেকে ও এই ক্লাবের কোচকে অনেক ধন্যবাদ যে এই ঐতিহাসিক দলে আমায় খেলার সুযোগ দেওয়ার জন্য। আমি এই দলের সমর্থকদের সঙ্গে দেখা করা ও কলকাতা ডার্বিতে খেলার জন্য খুবই উচ্ছাসে আছি।
এই নতুন ২৬ বছর বয়সী ডিফেন্ডার জর্ডন প্রিমিয়ার লীগের দল আল হুসেইন ও ইরাক প্রিমিয়ার লীগের ক্লাব জাখো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ডিফেন্ডারের। গত মরশুমে ২৯ টি ম্যাচে ৫টি গোল করেন তিনি। এই বিশালাকার চেহারার ডিফেন্ডার জর্ডন ক্লাবের হয়ে দুবার এফ এ কাপ পেয়েছেন। ২০২১ এ সবচেয়ে বেশি সময় খেলে রেকর্ডও করেছেন তিনি।
ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জর্ডন এলসে চোট পান আর এই চোটই তাকে তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করে। তাঁর বদলি হিসেবে লাল-হলুদ শিবিরে আবির্ভাব হয় হিজাজি মাহেরের। ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের খুব পছন্দ হয় হাজাজিকে সে নিজে গিয়ে তার সাথে কথা বলে চুক্তি স্বাক্ষর করেন হাজাজির সাথে ও তিনি বলেন আমি জর্ডন এলসের বিকল্প পেয়েছি আমরা। তরুণ প্রতিভা ঐবার যুদ্ধের জন্য তৈরী। এই হিরো ইন্ডিয়ান সুপার লীগে খেলার জন্য আমি পুরো প্রস্তুত।







