ক্রাইম

দুর্গাপুরে রক্ত বিক্রি চক্রের পর্দাফাঁস, স্কুলপড়ুয়াদের টার্গেট করে গ্রেফতার তিন

দুর্গাপুরে নাবালক স্কুলপড়ুয়াদের দিয়ে রক্ত বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম দেবপ্রিয় চট্টোপাধ্যায়, অমিত প্রসাদ এবং এমডি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর বাড়ি মালদহে হলেও তিনি দুর্গাপুরের একটি হোটেলে কাজ করেন। বাকি দুই অভিযুক্ত দুর্গাপুরের বাসিন্দা।

অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে কয়েকজন নাবালক পড়ুয়াকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এক রোগীর আত্মীয় পরিচয়ে তাদের রক্তদান করানো হয়। আরও অভিযোগ, সরকারি নথিতে নাবালকদের বয়স পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষা ও অভিভাবকরা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

স্কুলের অধ্যক্ষা দেবযানী বোস জানান, এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত সংগ্রহের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গুরুতর অপরাধ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.