কলকাতা

নিউটাউন বইমেলা শুরু বড়দিন থেকে, কতদিন চলবে এই মেলা জেনে নিন

নিউটাউন বইমেলার উদ্বোধন হলো 25 ডিসেম্বর। এবছর নিউটাউন বইমেলা শুরু বড়দিনের সন্ধ্যায়।বইমেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এবছরও নিউটাউন বইমেলা সেন্ট্রাল মলের সামনে নিউটাউন ক্লক টাওয়ার গ্রাউন্ডে(সিটি স্কোয়ার) মেলা শুরু হলো। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরেকৃষ্ণ দ্বিবেদী, এন কে ডি এ চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, কবি জয় গোস্বামী, শিল্পপতি সত্যম রায়চৌধুরী, পাবলিশার্স এন্ড গিল্ড এর সভাপতি ত্রিদেব চট্টপাধ্যায়, পাবলিশার্স এন্ড গিল্ড এর সম্পাদক সুধাশু শেখর দে, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী, নিউটাউন বইমেলার সভাপতি গৌতম রায়, নিউটাউন বইমেলার সম্পাদক সঞ্জয় জানা,নিউটাউন বইমেলার সহ-সভাপতি অনুপম জানা সহ বিশিষ্টজনেরা।

নিউটাউন বইমেলা উপলক্ষে এবারই প্রথম একটি লোগো তৈরি করা হয়েছে। যে লোগোতে বিশ্ববাংলা গেটের ছবি দেখা যাচ্ছে। এবছর ১১ তম বর্ষে নিউটাউন বইমেলা। এবারের থিম শত বর্ষে রবীন্দ্রনাথের রক্তকরবী। সেই উপলক্ষে বিভিন্ন রকম আটওয়ার্ক দেখা যাবে বইমেলার গেটে। এছাড়া একশোর বেশি পাবলিশার্স থাকবে তাদের বইয়ের সম্ভার নিয়ে। হিডকো, এনকেডিএ ,সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই বই মেলাতে যোগদান করছে। একটি কবিতা উৎসবেরও আয়োজন করেছে বইমেলা কর্তৃপক্ষ। থাকছে খাবারের স্টল। থাকছে আড্ডা জোন। মমতা বিতান নামে একটি স্টল করা হয়েছে। এই স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর লেখা সমস্ত বই পাওয়া যাবে। এছাড়া হিড কো এবং এন কে ডি এ স্টল করা হয়েছে। এই দুটো স্টলে নিউটউন স্মার্ট সিটি এলাকায় সুযোগ সুবিধা সহ জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন নিউটাউন এর বাসিন্দা।।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.