জলপাইগুড়ি শহরের 17/108 নম্বর বুথে ভোটার দের প্রভাবিত করার চেষ্টা করছেন জলপাইগুড়ি শহরের পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জী এমনই অভিযোগ আনেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন কিভাবে একজন নেতা ভোটগ্রহণ কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে থাকেন। তিনি নিশ্চয়ই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আমি ইতিমধ্যেই ইলেকশন কমিশন কে জানিয়েছি।
অপরদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানায়, “আমি এই ওয়ার্ডের ভোটার এখানে দাঁড়াবো না তো কোথায় দাঁড়াবো। যারা হারার ভয় পায় তারাই অভিযোগ করে।” পাশাপাশি জয়ন্ত রায় কে পাগলা দাশু বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি।







