নিজস্ব সংবাদদাতা : সকালবেলা আয়েস করে এক কাপ চা চিনি ছাড়া বোধহয় কারোরই ভালো লাগেনা। তারপর সারাদিন তো পড়েই রইল। চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর এটা কমবেশি প্রত্যেকেই জানেন। তাহলে চিনির জায়গা কি গুড় ব্যাবহার করবেন? গুড় কি স্বাস্থ্যের জন্য ভালো? এবার আমরা জানবো কোনটি আমাদের শরীরের জন্য ভালো ।
গুড় এবং চিনি দুটোই তৈরি হয় আখের রস দিয়ে। তবে, দুটি জিনিস তৈরি করার পদ্ধতিতে ও এদের পুষ্টিগুণের মধ্যে আছে বিস্তার ফারাক। এটি নিয়ে মতবিরোধ চলছে অনেকদিন ধরেই যে কোনটি আমাদের জন্য ভালো। বিশেষজ্ঞদের মতে গুড় চিনির থেকে অনেক বেশি উপকারী।
তাদের মতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া শর্করা হলো গুড়। ব্লিচিং দিয়ে চিনি তৈরি হয় বলে চিনতে রাসায়নিক পদার্থ আছে বলা যায়। তাছাড়া চিনি তৈরিতেও নানান কেমিক্যাল ব্যবহার করা হয়। গুড় তৈরি হয় চুলায় খুব সাধারণ পদ্ধতিতে। রক্তশূন্যতায় গুড় খুব প্রয়োজনীয়। গুড়ে আয়রন ,পটাশিয়াম,ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ,জিংক ও সেলিনিয়াম পাওয়া যায়। ভারতীয় ডায়েটিশিয়ান গরিমা গোয়েল জানান, পাকস্থলীতে গুড় খুব আস্তে শোষণ হয় বলেই রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে। এর ঠিক উল্টোটি হয় চিনির ক্ষেত্রে। চিনি তাড়াতাড়ি শোষিত হয় এবং রক্তে শর্করার পরিমাণও দ্রুত বাড়িয়ে দেয়।
চিনির মধ্যে ভেতরটা ফাঁপা এবং এতে ক্যালরি ও বেশি। গুড়ে কার্বোহাইড্রেট খনিজ পদার্থ, ভিটামিন, ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে।
আয়ুর্বেদ অনুসারে, গুড়ে অ্যান্টি অ্যালার্জিক থাকে, যার ফলে এটি হাঁপানি ও সর্দি কাশিতে খুব উপকারী। খাবার খাওয়ার পর গুড় খেলে খাবার হজম হয় এবং শরীরে জমে টক্সিন বের হতে সাহায্য করে। এইসব দিক থেকে বিচার করলে গুড় চিনির থেকে অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য।







