বড় পর্দায় একের পর এক চমক দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মাধবন। কেশরী চ্যাপ্টার ২ সিনেমায় আইনজীবীর ভূমিকায় দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন অভিনেতা। এবার ফের ‘আপ জ্যায়সা কোই’ সিনেমায় একেবারেই নতুন অবতারে ফিরছেন নায়ক।
মাধবনের নতুন সিনেমা ‘আপ জ্যায়সা কোই’ নিয়ে চলছে জোর জল্পনা। এই ছবিরতে নাকি ডি-এজিং টেকনোলজি ব্যবহার করেছেন নায়ক। যা নিয়ে চলছে প্রবল জল্পনা। এই সমস্ত জল্পনা ও গুঞ্জনে রীতিমতো জল ঢেলে দিলেন নায়ক স্বয়ং। এই সিনেমা এই অভিনেতাকে দেখা যাবে একেবারে নতুন চরিত্রে। পর্দায় নায়ককে দেখে মনে হবে তারুণ্যে তরতাজা হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার। যার ফলে মানুষের এই সিনেমা দেখার উচ্ছ্বাস আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।
এ প্রসঙ্গে অভিনেতা আর. মাধবান জানিয়েছেন, কিন্তু আমার মনে হয় না, সেই বাজেট আমার ছিল। এমনটা একেবারেই হয়নি। সালা খরুস ছবির জন্য যখন আমি প্রশিক্ষণ নিচ্ছিলাম, তখন আমি একাধিক ডায়েটিশিয়ানের পরামর্শ গ্রহণ করেছিলাম। শুধু তা-ই নয়, অনেক মানুষের সঙ্গেও আলাপ-আলোচনা হয়েছিল। কীভাবে ওজন ঝরিয়ে ফিট থাকা যায়, সেই বিষয়ে প্রচুর পরামর্শ নিয়েছি। এর মধ্যে অন্যতম হল – কী ডায়েট মেনে চলতে হবে, কোন সময়ে খেতে হবে এবং আরও নানা কিছু…। কিন্তু এমন কোনও পরামর্শ পাইনি, যার সঙ্গে আমার ধারণার সত্যিকারের মিল রয়েছে।”







