তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে আজ পালন করা হল রাখি বন্ধন উৎসব। আজ তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে আজ সকাল থেকেই শুরু হয় রাখি বন্ধন উৎসব। জেলা সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে পালন করেন রাখি বন্ধন উৎসব। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমাদের অনেক কাছের উৎসব এই রাখি। এই দিনটিতে ভাই এবং বোনের সম্পর্ক আরো কাছাকাছি পৌছায়।
শুধু তাই নয় বোনেরা দাদা এবং ভাইএর মঙ্গল কামনা করে এবং ভাইরা দিদি এবং বোনেদের রক্ষার প্রতিশ্রুতি দেয়। এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে একটি সম্প্রতির র্যালি শুরু করা হয়। যেখানে সবাই ভালো এবং সুস্থ থাকুন এই বার্তা পৌছে দেবার কথা বলা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থকেরা। অবিচ্ছিন্ন বন্ধন এই বার্তা নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে রাখি পড়িয়ে দেন।







