কলকাতা

কলকাতার নামী স্কুল থেকে নিখোঁজ ছাত্রী

কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী নিখোঁজ। সোমবার বিকাল থেকে ওই ছাত্রীর কোনো খোজ পাওয়া যায়নি। গড়িয়াহাট থানায় ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সহপাঠীদের সাথে কোনো বিতর্কে জড়িয়েছিল কিনা কিংবা নিখোঁজ হবার দিনে ওই ছাত্রীর মানসিক অবস্থা ঠিক ছিল কিনা সমন্ধেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওই নিখোঁজ ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে প্রত্যেকদিনই ওই ছাত্রীর বাড়ির লোক তাকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। নিখোঁজ হবার দিনও ওই ছাত্রীর বাবা তাকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন কিন্তু ছুটির সময় মেয়েকে আনতে গিয়ে দেখেন ছাত্রী নেই।

ওই নিখোঁজ ছাত্রীর পরিবারের তরফ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুল এবং স্কুল সংলগ্ন সমস্ত সিসি টিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.