খেলাধুলা

এবার কলকাতা ডার্বিতে চোখ মেসির ! থাকবেন সশরীরে উপস্থিত

লাল হলুদ বনাম সবুজ মেরুনের আবেগের মাঝে মেসিকে পেতে আবেগপ্রবণ শহরবাসী

‘সব খেলার সেরা , বাঙালির প্রিয় তুমি ফুটবল ‘ – ফুটবল মানেই বাঙালির কাছে আবেগ-প্রেম-ভালোবাসা । আর সেই ফুটবলের জাদুকরকেই যদি বাঙালি জাতি দেখতে পায় চোখের সামনে !

১৪ বছর পর হচ্ছে তাঁর আগমন । তাঁর আগমনের আনন্দে , এখন থেকে প্রহর গুনছে শহর কলকাতা । তিনি হলেন , বাম পায়ের জাদুকর , আর্জেন্টাইন তারকা, বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি । চলতি বছরের ১৩ ডিসেম্বর , যুবভারতীতে শহর কলকাতা পাবে , তাদের প্রাণের মেসিকে। মেসির আগমনকে ঘিরে , সেদিন যুবভারতীতে নানান ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে । তবে এবার জানা যাচ্ছে, নিজের চোখে এশিয়ার সবচেয়ে বড় ডার্বিও উপভোগ করবেন লিও। মেসির আগমন উপলক্ষেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী । এমনকি সূত্রের খবর, এই বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন এলএমটেন নিজেই ।

জানা গিয়েছে , ১৩ ডিসেম্বর , কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে আয়োজিত হতে চলেছে – ‘ গোট কনসার্ট ‘ । সেই কনসার্টেই যোগ দেবেন লিও । পাশাপাশি উপভোগ করবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি । তবে উল্লেখ্য , এদিনের ডার্বি কিন্তু শুধু ডার্বি নয় , এটা একটা আবেগ হয়ে থেকে যাবে , কারণ এদিন মাঠে নামবে মোহনবাগান মেসি অল স্টার্স ও ইস্টবেঙ্গল মেসি অল স্টার্স । সূত্রের খবর , এদিন মেসির সাথেই মঞ্চে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিগ বি অমিতাভ বচ্চন ।

প্রসঙ্গত , ইতিমধ্যেই ১৩ ডিসেম্বরের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে । ব্যাপক হারে হচ্ছে টিকিট বিক্রিও। Zomato District অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে এই টিকিট । সর্বনিম্ন ৩৮৩৫ টাকা দামের টিকিট পাওয়া যাচ্ছে , এবং সর্বোচ্চ টিকিটের দাম ১৪,৭৫০ টাকা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.