আসন্ন West Bengal Election 2026-এর দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজ্যে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখল Election Commission of India। ভোটের আগের দিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal স্পষ্ট বার্তা দেন— “ভোটাররা নির্ভয়ে ভোট দিন, প্রশাসন প্রস্তুত।”
দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ পর্যবেক্ষক Ajay Pal Sharma-কে ঘিরে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে সিইও বলেন, পর্যবেক্ষকের ভূমিকা সীমিত। “তিনি সরাসরি কোনও পদক্ষেপ নিতে পারেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ ও রিপোর্ট করাই তাঁর কাজ,”—জানান আগরওয়াল।
আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বুথে বা বুথের বাইরে কোথাও বিশৃঙ্খলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে পুনর্নির্বাচনের (রিপোল) কথাও উল্লেখ করেন সিইও।
জলপাইগুড়ির স্ট্রং রুমে লোডশেডিং নিয়ে উঠা উদ্বেগ প্রসঙ্গে কমিশনের আশ্বাস— সিসিটিভি নজরদারি বন্ধ হয়নি, নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলেও জানান তিনি।
কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটে প্রায় ৩০ শতাংশ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় রয়েছে রাসবিহারী ও ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রও।
সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তার জন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের একটাই বার্তা— ভয় নয়, ভোটই হোক গণতন্ত্রের শক্তি।







