রাজ্য

মাথাপিছু ১০ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার! কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত 

 

 

বিশেষ এক প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের প্রতি বছর ১০,০০০ টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। বাংলার দরিদ্র কৃষক সম্প্রদায়ের সুবিধার জন্য ২০১৯ সাল থেকে নতুন এক প্রকল্প চালু করেছেন যার নাম হল “কৃষক বন্ধু”। এই জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি দরিদ্র কৃষককে প্রতি বছর ১০,০০০ টাকা করে অনুদান প্রদান করে রাজ্য সরকার।

 

কি কি সুবিধা পাওয়া যাবে এই “কৃষক বন্ধু” প্রকল্প থেকে:-

 

১) “কৃষক বন্ধু” প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি দরিদ্র কৃষককে প্রতি বছর ১০,০০০ টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে অনুদান হিসেবে দেওয়া হয়।

২) এই প্রকল্পে আবেদন করার পরই  আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা রাজ্য সরকারের তরফ থেকে জমা করা হয়। যাতে আবেদনকারী এই বিষয়ে নিশ্চিত হতে পারেন যে তার করা আবেদন পত্রটি রাজ্য সরকার দ্বারা গৃহীত হয়েছে।

৩) এই প্রকল্পের আওতায় থাকা কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার মৃত্যুর পর তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার বীমা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।

৪) পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার দরিদ্র শ্রেণীর কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারী যোগ্যতা:-

১) আবেদনকারী কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এক্ষেত্রে আবেদনকারী কৃষকের বয়স হতে হবে ১৮-৬০ বছরের মধ্যে।

৩) আবেদনকারী কৃষকের নিজের নামে অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

৪) আবেদনকারী কৃষকের চাষবাস করার মতো জমি থাকতে হবে এবং কৃষককে সেই জমিতে বর্তমানে চাষ আবাদের কাজও করে থাকতে হবে।

 

আবেদনের পদ্ধতি:-

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net অথবা অফিসিয়াল ই-মেইল আইডি krishak. bandhu@ingreens.com এর মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

 

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

 

 

অন্যদিকে ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হলে-

 

১) প্রথমে অনলাইন থেকে এই প্রকল্পের আবেদন পত্রের PDF এর একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে পূরন করে ফেলতে হবে।

২) এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ এই পূরণ করা আবেদন পত্র একসঙ্গে করে একটি ফাইল তৈরি করে উপরিউক্ত ই-মেইল আইডির মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস:- প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে দিতে হবে।

১) আধার কার্ড।

২) ভোটার কার্ড।

৩) ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা।

৪) জমির দলিল।

৫) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

 

যোগ্যপ্রার্থী বাছাই:-আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সমস্ত কিছু প্রমান পত্র খতিয়ে দেখে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে এই প্রকল্পের অন্তর্গত যাবতীয় সুবিধা গুলি প্রদান করা হবে।

 

আবেদনের দিনক্ষণ:-“কৃষক বন্ধু” প্রকল্পের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এবং এর কোনো রকম শেষ সময় সীমা ধার্য্য করা হয়নি। অর্থাৎ আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেদিন খুশি আবেদন করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.