রাজ্য

ভারত সেবাশ্রম সংঘের আইনি জটিলতা থেকে মুখ্যমন্ত্রীকে রেহাই দিল কলকাতা হাইকোর্ট

২৪শের লোকসভা নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক উঠেছে। এছাড়াও ধর্মীয় বিষয় নিয়ে রাজনীতি করতে পিছুপা হয়নি কোনো রাজনৈতিক দল। তারই মধ্যে ভারত সেবা আশ্রমের সাধুদের নিয়ে রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তোপ ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয় আইনি জটিলতা। এবার বৃহস্পতিবার সেই মামলা থেকে মুখ্যমন্ত্রীকে রেহাই দিল কলকাতা হাইকোর্ট।

২৪শের ভোটে জনসংযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল ধর্মীয় স্থান। রাজনৈতিক দলের প্রার্থীরা কখনো ঢুকে যাচ্ছে মসজিদে আবার কখনো ঢুকছে মন্দিরে। এইভাবেই চলেছে তাদের ভোট প্রচার। গত ১৮ই মে আরামবাগের একটি সভা থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকে সহ কয়েকজন সন্ন্যাসী রাজনীতি করে দেশের সর্বনাশ করছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

তারপরেই সেই বক্তব্যে বিরোধিতা করে বিভিন্ন জায়গায় মিছিল করে সেবাশ্রমে সাধু সন্ন্যাসীরা। এমনকি কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। গতকাল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এবারেই সেই মামলা থেকে রেহাই পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘এটা পুরনো গল্প। হলফনামা দেখে জনস্বার্থ মামলা বলে মনে হচ্ছে না। অন্য কোনওভাবে অভিযোগ জানাতে পারেন। অন্য আদালতে যাওয়া যেতে পারে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.