বিনোদন

অশ্লীল আচরণ ভোজপুরি অভিনেতার, ইন্ডাস্ট্রি ছাড়লেন অভিনেত্রী

ভোজপুরী সুপারস্টার পবন সিং আবারও বিতর্কের শিরোনামে। সম্প্রতি লখনউতে নতুন গান ‘সাইয়া সেবা করে’–এর প্রচার অনুষ্ঠানে মঞ্চে পারফরম্যান্স চলাকালীনই সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের পেটে অশালীনভাবে হাত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল সমালোচনা। নেটিজেনদের একাংশ পবনের এই আচরণকে ‘অশোভন’ বলে আখ্যা দেন, অন্যদিকে কেউ কেউ প্রথমে চুপ করে থাকার জন্য অঞ্জলিকেও আক্রমণ করেন। তবে পরবর্তীতে একটি ভিডিও বার্তায় অঞ্জলি জানিয়েছেন, সেই ঘটনার সময় তিনি অপমানিত বোধ করেছিলেন এবং এই ঘটনার জেরেই ভোজপুরী ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অভিযোগের মুখে পবন সিং অবশ্য দাবি করেছেন, অঞ্জলির পেটে হাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না, আসলে অভিনেত্রীর শরীরে মাছি বসেছিল, সেটিই সরাতে গিয়েছিলেন। তবে তাঁর এই ব্যাখ্যা দর্শক বা সমালোচকদের সন্তুষ্ট করতে পারেনি। বরং, সোশ্যাল মিডিয়ায় আরও তীব্রভাবে বাড়তে থাকে ক্ষোভের ঝড়। অঞ্জলির সিদ্ধান্তে ভোজপুরী ইন্ডাস্ট্রির একটি অংশে বিস্ময় তৈরি হয়েছে, তবে নেটিজেনদের বড় অংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে ঘটনাটি ঘিরে ভোজপুরী চলচ্চিত্র দুনিয়ায় প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.