রাজ্য

রাখিবন্ধনে রাজ্যে প্রায় ৯ কোটি বরাদ্দ, ২৫ লক্ষের বেশি রাখি বিতরণ

শুক্রবার ধুমধাম করে রাজ্যজুড়ে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। এই উপলক্ষে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। গোটা রাজ্যে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। শুধুমাত্র রাখি কেনার জন্যই খরচ হচ্ছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা।

শুক্রবার সকাল ১০টা নাগাদ নজরুল মঞ্চে হবে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব। অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিত থাকার কথা। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন উৎসবেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজ্যজুড়ে উৎসব পালনের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ হয়েছে সর্বাধিক ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা। ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহে খরচ হবে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা।

এছাড়াও ২২টি জেলা সদর দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ২২ লক্ষ টাকা। জিটিএ এবং কলকাতা পুরনিগমের মূল অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ছ’টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ এবং ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য মোট ১ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

অন্যদিকে, ৪৫টি সাব-ডিভিশনের জন্য বরাদ্দ করা হয়েছে ১১ লক্ষ ২৫ হাজার টাকা। ৩৪৫টি ব্লকে রাখিবন্ধন উৎসব পালনে খরচ হবে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথমবার বাংলায় বড় আকারে রাখিবন্ধন উৎসব পালিত হতে চলেছে। সরকারের তরফে জানানো হয়েছে, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং জাতীয়তাবোধের বার্তা আরও জোরদার করাই এবারের উৎসবের অন্যতম লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.