বর্তমানে প্রচুর পরিমাণে বাংলা টেলিভিশন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। একের পর এক মুক্তি পাচ্ছে সেগুলো। প্রতিনিয়ত যেমন আসছে নতুন ধারাবাহিক, তেমনই চটজলদি শেষও হচ্ছে পুরোনো গুলি। স্টার জলসা থেকে আরও একটি নতুন ধারাবাহিক শিগগিরই মুক্তি পেতে চলেছে বলে গুঞ্জন উঠেছে।
তুঁতে এবং সন্ধ্যাতারা-এর মতো বেশ কিছু জনপ্রিয় টিভি শো, সম্প্রতি জলসায় প্রিমিয়ার হয়েছে। আরেকটি সিরিজ লাইনআপে যোগ দিতে প্রস্তুত, যদিও প্রযোজনা সংস্থা এবং নির্দিষ্ট সিরিজ এখনও অজানা। তবে জলসার পর্দায় নামী অভিনেত্রীর কামব্যাক করার গুঞ্জন রয়েছে।
শোনা গেছে এই অভিনেত্রী ‘স্ত্রী’-তে তাদের ভূমিকার জন্য বিখ্যাত হয়েছিলেন এবং অভিনয় থেকে বিরতি নেওয়ার আগে ‘কনে বউ’-এ কাজ করেছিলেন কিছুদিন। অভিনেত্রীর নাম নেহা অমানদীপ জি বাংলার এই হিট অভিনেত্রী এবার ফিরে আসছেন জলসায়।







