জেলা

৪ঠা ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ৪০ তম উত্তরবঙ্গ বইমেলা

আগামী ৪ঠা ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ৪০ তম উত্তরবঙ্গ বইমেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। তারই প্রস্তুতি বৈঠকে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা প্রাঙ্গণে আজ থেকে। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য এম এম আইসিরা।

এদিন মেয়র গৌতম দেব জানালেন গত দুবছর ধরে কোভিডের কারনে বইমেলা একেবারেই জনপ্রিয় হয় নি। শিলিগুড়িতেও প্রচুর বইএর অনুগামী আছেন যাদের বই এখনো সবার চেয়ে প্রিয়।তাই শিলিগুড়ির মানুষের জন্য এইবারের বইমেলা প্রচণ্ডভাবে জনপ্রিয় ছিল।এবারের বইমেলাতে বাইরে থেকে প্রচুর মানুষ আসবেন। এবারের বইমেলাতে বই এর ষ্টল থাকবে আগেরবারের চাইতে অনেক বেশী। আমরা আশা করছি এইবারের বইমেলার জনপ্রিয়তা অন্যান্যবারের বইমেলাকে জনপ্রিয়তাতে ছড়িয়ে যাবে। তাই আমাদের সাধারন মানুষের কাছে একটাই আবেদন আপনারা বই কিনুন,বই পড়ুন এবং বই পড়ান। আমাদের আশা এবারের উদ্বোধনী অনুষ্ঠান যথেষ্ট আকর্ষীত হবে বলে জানান মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.