দেশ

মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেল মুকেশ আম্বানি! দাবি ৪০০ কোটি টাকা

তৃতীয় বার মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেলো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। প্রায় ৪০০ কোটি টাকা দাবি করেছে, সেই মেল প্রেরক। এই টাকা না দিলে গুলি করে আম্মানিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা। ভারতের সবথেকে শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থা থাকার পরও এরকম প্রাণনাশের হুমকি পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

দেশের ধনী ব্যক্তির তালিকায় সবথেকে উপরে যার নাম রয়েছে তিনি হলেন মুকেশ আম্বানি। ভারতের সবচেয়ে শক্তিশালী কামান্ডো দ্বারা সুরক্ষার ব্যবস্থা রয়েছে তার। নিজের ব্যক্তিগত দেহরক্ষী ছাড়াও ভারত সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন নিজের দেহরক্ষী। মুম্বাইয়ের বুকে ভারতের সবচেয়ে বিলাসবহুল বাড়ি এন্টিলিয়াতে নিজের পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। কিন্তু এতো সুরক্ষা ব্যাবস্থা থাকা সত্বেও প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে,”তিনটি ইমেল-ই একটি মেইল আইডি থেকে পাঠানো হয়েছে। প্রেরকের নাম শাদাব খান। ইমেলগুলি বেলজিয়াম থেকে পাঠানো হয়েছে।” ইতিমধ্যেই এই ইমেইল আইডিগুলিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গত শনিবার গামদেবী থানায় এই বিষয়ের মামলা দায়ের করা হয়েছে।

তবে এটাই প্রথম নয় এর আগেও হুমকি পেয়েছিল আম্বানির পরিবার।সেই অভিযুক্তকে বিহারের দারভাঙ্গা থেকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তবে এবার কি অভিযুক্তকে আগেও গ্রেফতার করা যাবে? সেই নিয়েই উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.