জেলা

সম্পত্তি নিয়ে বচসার প্রাণ গেল যুবকের, অভিযুক্ত দিদি জামাইবাবু

জামাইষষ্ঠীতে বাঙালির ঘরে ঘরে রেওয়াজ আছে মেয়ে-জামাইকে ঘরে এনে আদর যত্ন করা। এবার সেই দিনেই ঘটে গেল এক নৃশংস ঘটনা। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এরকম এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরেছে দক্ষিণেশ্বরে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অপূর্ব। তার দিদির নাম অনন্তিকা দাস ও জামাইবাবুর নাম সুদীপ দাস। জামাইষষ্ঠীর দিন যুবকের বাড়িতে এসেছিল। এরপর বিকেলবেলা পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বেরিয়েছিল। সেই সময় বন্ধুদের সঙ্গে মদের আসর বসে ছিল বাড়িতে। এরপর পরিবারের সদস্য ফিরে এসে দেখে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে ওই যুবক।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের শুরুতে প্রাথমিকভাবে সবাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর সন্দেহের তীর যায় জামাইবাবুর দিকে। পরে তদন্ত যত এগিয়েছে সামনে এসেছে সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব। এরপর পুলিশ গ্রেফতার করে দু’জনকে। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে আরো কারা জড়িত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.