৮ নভেম্বর মেয়াদ শেষ হয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর।বিদ্যুত্ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বভারতী। কখনও তাঁর আক্রমণের নিশানা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়ারাও বিভিন্ন সময়ে তাঁর বিরাগভাজন হয়েছেন। উপাচার্য হিসেবে তাঁর কার্যকালে বারবার বিশ্বভারতী নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।কার্যকালের মেয়াদ শেষ হলেও এখনও সরকারি বাসভবনেই রয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য।
জানা যায়,বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার পুলিশের একটি টিম সেখানে গিয়েই বিদ্যুত্বাবুকে নোটিস দিয়ে আসে। তবে এদিন তিনি থানায় যাবেন কিনা, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
গত ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ইউনেসকো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দেওয়ার পর শ্বেতপাথরের তিনটি ফলক বসায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ।বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। তত্কা্লীন উপাচার্য বিদ্যুত্বাবুর বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের করা হয়। সূত্রের খবর, এমন একাধিক মামলাতেই শুক্রবার বিদ্যুত্ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ।







