ক্রাইমজেলা

মালদায় ঝমঝমিয়ে বৃষ্টির রাতে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ

মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির চেষ্টা নস্যাৎ হয়ে গেল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে সাব-ইন্সপেক্টর বিপ্লব দাসের ফাঁকা বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিল প্রায় ১০ জনের একটি দুষ্কৃতীদল।

ঘটনাটি ঘটেছে রাত প্রায় ২টার সময়। প্রবল বৃষ্টি আর অন্ধকারের মধ্যে দুষ্কৃতীরা পশু হাসপাতালের কাছে জড়ো হয়। বিপ্লব দাস বর্তমানে দার্জিলিং জেলায় কর্মরত থাকায় বাড়ি খালি ছিল। ডাকাতরা ভেবেছিল সহজেই পুলিশের চোখ এড়িয়ে ছক সফল হবে। কিন্তু টহলরত সিভিক ভলেন্টিয়ার পিন্টু দাস ও বিট্টু দাসের নজরে পড়ে যায় সন্দেহজনক গতিবিধি। সঙ্গে সঙ্গে খবর যায় থানায়।

হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ধরা পড়ে কাঞ্চন বেদ, ভোলা বেদ ও রঞ্জন বেদ— তিনজনের বাড়ি মহেন্দ্রপুরের রামপুরে। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। জেরায় ডাকাতির ছক স্বীকার করেছে ধৃতরা। পলাতকদের খোঁজে চলছে তল্লাশি।

এদিন তিন ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়, চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা পরেশ পাল বলেন— “এভাবে সিভিক ভলেন্টিয়ার আর পুলিশের তৎপরতায় ডাকাতি আটকানোয় আমরা সবাই স্বস্তি পেয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.