রাজ্য

বড় আপডেট: শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটের যাত্রা শুরু সেই তারিখেই, উদ্বোধনে প্রধানমন্ত্রী*

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলছে সুসংবাদ। বুধবার সন্ধ্যায় কলকাতা মেট্রো নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের ঠিক পরেই যাত্রা শুরু হতে চলেছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে। নির্ধারিত তারিখ ২২ আগস্ট, আর সেই বিশেষ দিনে উদ্বোধনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। আপাতত সেই পরিকল্পনাতেই এগোচ্ছে প্রস্তুতি।

তবে এই দিনে শুধু একটি নয়, একাধিক নতুন মেট্রো পরিষেবার উদ্বোধন হতে পারে। খবর অনুযায়ী, নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়েলো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইন–১ ও ২-এর সংযোগস্থল হিসেবে শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের উদ্বোধনও হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে। ইতিমধ্যেই বিশেষ দিনের জন্য প্রস্তুতিতে নেমেছে সংশ্লিষ্ট দফতর, কর্মীদের জানানো হয়েছে করণীয় তালিকা।

আগস্টেই প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন, এমন জল্পনা চলছিলই গত কয়েকদিন ধরে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আংশিক যাত্রা চালু থাকলেও, বউবাজার অঞ্চলে নানা জটিলতার কারণে বাকি কাজ দীর্ঘদিন আটকে ছিল। এবার সেই বাধা কেটে গেলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রীরা একটানা মেট্রো পরিষেবা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.