রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের উপহার হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কে একটি নতুন ছুটি ঘোষণা করলেন। এর জন্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর স্কুল কলেজ অফিস বন্ধ থাকবে।তবে কি কারণে এই ছুটি প্রশ্নের উত্তরে মেলে যে, এই ছুটি দেওয়া হচ্ছে সরস্বতি পূজো উপলক্ষে। বিস্তারিতভাবে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক।
বেশ খুশির মেজার চারিদিকে রাজ্যে ছুটি ঘোষণা হওয়ায়।
এবারে সরস্বতী পুজোর তারিখ বাংলা পঞ্জিকা অনুসারে আগামী ২৬ শে জানুয়ারী ২০২৩। আবার একই দিনে রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস।এর ফলে রাজ্য সরকারি কর্মীদের একই দিনে 2 ধরণের অনুষ্ঠানের তারিখ পড়ার ফলে সরকারি কর্মীদের 1 দিনের ছুটি অতিরিক্ত দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।
এর ফলে সরকারি কর্মচারীরা রাজ্যে একটি ছুটি পেতে চলেছেন। অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন একটানা চারদিনের ছুটি।কারণ সরস্বতী পূজো এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যে 26শে জানুয়ারি তারিখে ছিল 1 দিনের সরকারি ছুটি। এবারে নতুন এই ছুটি দেওয়া হচ্ছে 27শে জানুয়ারি, 2023 তারিখের জন্য। আর এই দিনটি হল শুক্রবার।
স্বাভাবিক নিয়মে অনেক সরকারি দপ্তর শনি ও রবিবার ছুটি থাকে তার ফলে সরকারি কর্মচারীরা একটানা ছুটি পেতে চলেছে চারদিন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি অর্থাৎ রবিবার পর্যন্ত একটানা ছুটি উপভোগ করতে চলেছে সরকারি কর্মীরা।
সরকারি কর্মচারীদের মধ্যে বেশ খুশির হাওয়া দেখা গিয়েছে নবান্নের তরফ থেকে জারি হওয়া এই নতুন ছুটি ঘোষণা হবার ফলে। তবে তারার বিয়ে পাওয়ার আশায় সরকারের দিকে এখনো তাকিয়ে আছেন।নতুন বছরে রাজ্যের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী কি অন্যান্য রাজ্যের মতো ঘোষণা করবেন এক কিস্তি ডিএ! পাবেন কি রাজ্যের পেনশনার্সেরা বেতন বৃদ্ধির খবর?







