মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে , দেশের রান্নাঘর গুলিতে গ্যাসের আকাল দেখা দিয়েছে । একটা করে সিলিন্ডার পেতেই , নাজেহাল অবস্থা হচ্ছে , আমজনতার । জ্বালানির সংকটে , ভিড় বেড়েছে পেট্রোল পাম্প গুলিতেও । তাই সমস্যা সমাধানের জন্য , অনেকেই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন । আর এই নিয়েই এবার বিরাট পদক্ষেপ গুজরাট সরকারের । গোবর-সহ অন্যান্য বর্জ্য পদার্থ থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প শুরু করেছে গুজরাট সরকার । এই জ্বালানি উৎপাদনের জন্য , ইতিমধ্যেই ভূপেন্দ্র প্যাটেলের সরকারের তরফে ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
গুজরাট সরকারের নতুন প্রকল্পের মূল লক্ষ্য হলো , ডেয়ারি শিল্পের বর্জ্য থেকেই গ্যাস উৎপাদন হবে । সরকারি বিবৃতি অনুযায়ী , গুজরাট জুড়ে , বায়ো সিএনজি প্ল্যান্ট তৈরি করা হবে , ১০ টি । ডেয়ারি ক্ষেত্র থেকে , গোবর সহ যে সমস্ত বা রকম বর্জ্য মিলবে , তা সব একত্র করা হবে , এই প্ল্যান্ট গুলিতে। আর এই সব বর্জ্য দিয়েই , বায়োগ্যাস তৈরি হবে। এই গ্যাস ব্যবহার করা যাবে , যানবাহন এবং শিল্প ক্ষেত্রে । সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী , দৈনিক ১ লক্ষ কিলো গোবর প্রত্যেক প্ল্যান্টে প্রক্রিয়াকরণ করা হবে।
গুজরাট সরকারের এই প্রকল্পে , বহুমানুষের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে যাবে বলে আশা । গোবর সংগ্রহের মাধ্যমে বহু মানুষের উপার্জনের পথ বাড়বে । পাশাপাশি কেজিপ্রতি ১ টাকা দরে কৃষক এবং পশুপালকদের থেকে এই গোবর কেনা হবে, যার ফলে , অন্তত ৪৫০ পরিবারের আয় বাড়তে পারে বলে আশা ।







