খেলাধুলা

দুঃখের খবর! গোটা আইপিএল খেলতে পারবেন না শ্রেয়স! এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নেই তিনি

শেষ রক্ষা হল না। পিঠের চোটের কারণে কেকেআর (KKR) ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গোটা আইপিএল থেকেই বাদ পড়লেন। শুধু তাই নয়, আরো একটা খারাপ খবর আছে। চলতি বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তিনি খেলতে পারবেন না। যা নিঃসন্দেহে কেকেআর এবং ভারতীয় শিবির দু’জনের জন্যই বড় ধাক্কা।

জানা যাচ্ছে, শ্রেয়স বিদেশে অস্ত্রোপচার করাতে যাবেন। তারপর অন্তত তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে একটা লম্বা সময়ের জন্যই ভারতীয় তারকা ব্যাটারকে পাওয়া যাবে না। উল্লেখ্য, অজিবাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন শ্রেয়স। কিন্তু পিঠের ব্যথার জন্য চতুর্থ টেস্টে তাঁর আর খেলা হয়নি।

তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে শ্রেয়স ছিটকেও গিয়েছিলেন। তাঁর পরিবর্তে ডাক পান সূর্যকুমার যাদব (SuryaKumar Jadav)। যদিও তাঁর পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল।

অপরদিকে, শ্রেয়সের অনুপস্থিতিতে কাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, কেকেআর তারও হিসেবনিকেশ শুরু করেছিল। পরে নীতীশ রানার (Nitish Rana) নাম অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়। কারণ কেকেআরের আশা ছিল শ্রেয়স হয়তো টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে ফিরতে পারেন। তবে এবার সে আশাও শেষ হয়ে গেল।

এদিকে, ৭ই জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। একেই দুর্ঘটনার কবলে পড়ায় জাতীয় দলের বাইরে ঋষভ পন্থ।

অন্যদিকে, চোটের কবলে পড়ে জশপ্রীত বুমরাহও দীর্ঘদিন ধরে খেলতে পারছেন না। এবার চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেওয়ায় সেই গুরুত্বপূর্ণ ম্যাচেও শ্রেয়সকে ভারত পাবে না। ফলে তাঁর বিকল্প হিসেবে কাকে নেওয়া হয়, সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.