জেলা

সন্দেশখালি তে ফের হামলা পুলিশের উপর

সন্দেশখালি থানার শিতুলিয়া পুলিশ ক্যাম্পে দুষ্কৃতীদের একটি দল আচমকা ঢুকে পড়ে ও এক পুলিশ কনস্টেবলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যালের অনুগামী হামলাকারী দুষ্কৃতীরা।
গত ৫জানুয়ারী সন্দেশখালিতে গিয়ে রক্তাক্ত ও আক্রান্ত হয় ইডির তিন আধিকারীক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সন্দেশখালির ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহান ইডির হেফাজতে। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক এবং এবারের লোকসভা নির্বাচনে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী নিরাপদ সর্দার আগেই অভিযোগ জানিয়েছিলেন সন্দেশখালির ৯টি দ্বীপাঞ্চলে এমন অসংখ্য শেখ শাহজাহান তৈরি হয়ে আছে।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.